Header Ads

advt-102

ভাষাহীন মুগ্ধতা | গোলাম কাদের




ভাষাহীন মুগ্ধতা
গোলাম কাদের


অজন্তার স্বপ্নিল সিঁড়ি বেয়ে,
বুকের গহীন অরণ্যে হারিয়ে গেছে
আমার স্নিগ্ধ নিমগ্নতা!
স্বপ্নে মায়াবি কালো চোখের কাজল
শূন্যমনে কাজলে সুরভিত কেশরাশি 
বেদনার পাহাড়ে ঝর্না হয়ে
বয়ে গেল!
নিরুত্তর ভালোবাসা গোপনে সিক্ত
নীরেট অন্ধকারে!
শূন্যতা অন্ধকার হয়ে লিখে গেল
এক পবিত্র অমর অবাস্তব কাহিনী
ইচ্ছেরা ইচ্ছেমত আত্মহত্যা  করেছে কিনা,
কেউ জানতেই পারে নি
গল্পটা এক সুকেশিনীর...
বোবা কান্নার মত সৌন্দর্যে সুরভিত
অজন্তা হয়েই পরশ বুলিয়ে গেল
কেউ জানে নি!
ইচ্ছেরা কেন অভিমানে অভিমানে
রিক্ত রোদদূর হয়ে গেল!



No comments

Powered by Blogger.