প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণ | রূপালী গোস্বামী
প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণ
রূপালী গোস্বামী
পরমপুরুষ তুমি অবতার বরিষ্ঠ
নরোত্তম পরমহংস তুমিই সর্বশ্রেষ্ঠ।
দয়ার সাগর তুমি করুণা তোমার অপার,
প্রাণের ঠাকুর তোমায় নমি শতবার।
ভক্ত জনের তুমি হে ভগবান,
চেতনা দাও সকলের এই যাচে পরাণ।
রামকৃষ্ণ নাম শরণ করে নতুন বছর হল শুরু,
ভক্তি ভরে ডাকলে,
পূর্ণ হবে সকল মনের আশা
পূর্ণ হবে সকল মনের আশা
ঠাকুর জেনো কল্পতরু।







No comments
Post a Comment