অজানা পহেলিকা | হাবিবা খাতুন
অজানা পহেলিকা
হাবিবা খাতুন
মন অন্ধকারে স্বপ্নহীন
দু’চোখ
ফুটে ওঠে রক্ত করবী,
মৃত্যুকে আমন্ত্রণ জানিয়ে কে যেন
কাছে ডাকে বার বার।
সন্ধ্যারাতে বোনের পাতানো বিছানা –
যেন ফনিমনসা দিয়ে বিছানো।
এই নির্জননিশি যেন স্বয়ং যমদুত,
এই রাত আমি আর আগে দেখিনি,
এই অনুভূতি আগে পায়নি কখনো –
টর্নেডো, সাইক্লোন কেউ হারমানায়।
দীর্ঘদিন দীর্ঘমাসের অপেক্ষার পর –
কে যেন অজানা পহেলিকা শেখাচ্ছে আমায়।







No comments
Post a Comment