বিচিত্র মানব | নারায়ণী দত্ত
বিচিত্র মানব
নারায়ণী দত্ত
বিচিত্র মানুষের
বিচিত্র ব্যবহার
দেখে শুনে কখনো হই
হতবাক
জীবনে সমস্যা হাজার
দুঃখ কষ্ট আনন্দ হয়ে
একাকার
হিংসা লোভ গ্রাস করেছে
মানুষের বুদ্ধি বিবেক
দূরে সরে যাচ্ছে সব
প্রেম অনুভূতি আবেগ
জীবনকে উৎসব আনন্দেতে রাখি
ভুলিয়ে
সহজ সরল জীবন গেছে
বুঝি হারিয়ে
অব্যক্ত কত কথা রয়েছে নীরব
বুঝি আর হবে না সরব
ইচ্ছের তরীগুলো ভাসিয়ে উজানে
ফোঁটা ফোঁটা শিশিরে
স্বপ্নগুলো ভেজাই
রোদ পোহাই রৌদ্রজ্বল
দিনে
শান্ত স্নিগ্ধ সন্ধ্যায়
আলোকিত
চারদিক পুলকিত
জ্যোৎস্নায়
অশুভ চিন্তা দুঃখ
ক্লান্তিকে
সোনালী রূপালী রাংতায়
মুড়ে
ছুঁড়ে ফেলি আনন্দে নদী
মোহানায়
দূরে বহু দূরে ৷







No comments
Post a Comment