তুমি ছাড়া | নারায়ণী দত্ত
তুমি ছাড়া
নারায়ণী দত্ত
তুমি ছাড়া এ জগতে
সবই যেন ফাঁকা
তুমি থাকলে বলে সবাই
লক্ষ্মী ঘরে বাঁধা
তোমার জোরেই কত মানুষ
অন্যায় করে চলে
তোমার কাছে ধনী মানুষ
মাথা নত করে
তোমাকে পেলে রাতারাতি
ভিখারী হয় রাজা
তোমার চাপে কত নির্দোষ
পাচ্ছে দেখি সাজা
তোমার কৃপায় যায় পাওয়া
ভালো ঘর - বর
তোমায় না নিয়ে গেলে
শ্বশুরঘরে চরম অনাদর
তুমি ছাড়া যায়না পাওয়া
প্রেম ভালোবাসা
তুমি থাকলে মিটবে সবার
মনের সকল আশা
যার কাছে নেই তুমি
কেউ নেই তার
তোমার অভাবে ভেঙ্গে যায়
কত ঘর সংসার
জিজ্ঞাসা করি তোমায়
ওগো মহাশয়
পারো কি ফেরাতে তুমি
হারানো সম্মান?
বাঁচাতে পারো কি
কোন মৃত প্রাণ?







No comments
Post a Comment