Header Ads

advt-102

আসবি কবে | শম্পা ঘোষ




আসবি কবে
শম্পা ঘোষ

আসবি বৃষ্টি বলনা কবে?
তাপীয় রশ্মী শীতল হবে।

মন ময়ূরী কবে পেখম তুলবে
শীতল পৃথিবী তপ্ত গরমকে ভুলবে।

চেয়ে আছি মোরা মেঘের পানে
এসে গেছিস তুই বলবি কানে।

তুই এলে সজীব হবে তরু-চারা
ময়ূরেরা হবে আনন্দিত আত্মহারা।

বারিধারা ঝরে পড়বে ভূবনে
বাদলের ঢাক বাজবে ক্ষনে ক্ষনে গগনে।

পুষ্প নন্দনে ফুটবে হর্ষে
কত অঙ্কুরিত চারা জন্ম নেবে এই বরষে। ।




No comments

Powered by Blogger.