কোরবানি | হামিদুল ইসলাম
কোরবানি
হামিদুল ইসলাম
কথায় বলে ভাগ্যের লিখন
না যায় খণ্ডন।।
ভাগ্যের হাতে বন্দী যে
জন
তিয়াসায় শুকায় প্রাণ, তিনি তিয়াসীর কেউ নন।।
ইসমাইল বাবাকে করজোড়ে
বলে
"আমি তোমার প্রিয়জন। আমাকে কোরবানি করো এই বেদিমূলে।।"
"আমাকে কোরবানি করো হে পিতা
পূরণ হবে তোমার অভিষ্ট
লক্ষ্য এসেছে সে বারতা।।"
পুত্রের কথায় পিতা
রাজি,
চালিয়ে দেন ছুরি
দুচোখের জল পর্দা
ভাসায়,
চেতনা জাগায় ভুরি ভুরি।।
অথচ কোরবানি হয়নি
ইসমাইল তবু প্রাণ ম্রিয়মান
কোরবানি হয়েছে আসলে
একটি প্রাণ।।
কোরবানি তাই প্রাণের
বিনিময়ে প্রাণ
কোরবানি তাই বারবার
আত্ম বলিদানে মহান।।
এ প্রথায় চলে আসে আজও
মুসলিম সমাজ
এতোদিন ছিলো যা তাই
আছে আজ।।
(কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর)







No comments
Post a Comment