Header Ads

advt-102

অতি স্বল্প পরিসরে মননশীল শারদীয়া সংখ্যায় 'বাক্‌বিকল্প' | হামিম হোসেন মণ্ডল




অতি স্বল্প পরিসরে মননশীল শারদীয়া সংখ্যায় 'বাক্‌বিকল্প'


সদ্য প্রকাশিত দেবপ্রসাদ বসু সম্পাদিত একটি প্রতিবাদী সাহিত্যের বাৎসরিক পত্রিকা বাকবিকল্প-এর অষ্টম বর্ষ ষষ্ঠ সংখ্যা হাতে এলো। পত্রিকাটি আকারে ছোট পুস্তিকা ১৬ পৃষ্ঠার এক-চতুর্থাংশ এফোর সাইজের এই সাহিত্যপত্রের রচনাগুলির অত্যন্ত নির্বাচিত। সম্পাদকীয়'র বদলে রয়েছে সম্পাদক দেবপ্রসাদ বসু রচিত কবিতা 'মুখাপেক্ষি স্বাধীনতা', লন্ডন থেকে শুভ্রা দে-এর কবিতা 'মাটির তাজমহল', কবি বরুণ চক্রবর্তীর তিনখানা হাইকু বিশেষভাবে সংখ্যাটির শোভা বর্ধন করেছে। বাংলাদেশ থেকে লিখেছেন এবং এন আমিন বুলেট। 'এ মাটিতে কেচোও নাকি সাপ হয়... / তাই তো এখানে এত বেশি সাপের ভয়' - সোমনাথ নাগের কবিতাটি বেশ সময়োপযোগী এবং কঠোরভাবে বাস্তব। 'একবার শুধু একবার'-'তোমার ভালোবাসার উত্তাপে / দীর্ঘ অনাস্বাদিত কামনার' কথা বলেছেন প্রবীর কুমার চৌধুরী। এভাবে একটি অণুগল্প  একটি নিবন্ধ এবং মোট ১৮ টি কবিতা দিয়ে সাজানো এবারের সংখ্যাটি। পত্রিকাটির অনলাইনে রয়েছে 'হৃদয়ে উদিত চেতনা চাঁদে স্নাত মনন'

আলোচক : হামিম হোসেন মণ্ডল



No comments

Powered by Blogger.