Header Ads

advt-102

ইচ্ছে | নারায়ণী দত্ত (তনিমা)



ইচ্ছে
নারায়ণী দত্ত (তনিমা)


ইচ্ছে করে শিশির ভেজা ভোরে
সবুজ ঘাসে খালি পায়ে চলি
ইচ্ছে করে নদীর তীরে বসে
মনে মনে অনেক কথা বলি
ইচ্ছে করে মেঘের ভেলায় ভেসে
আকাশ পথে যাব চাঁদের বাড়ি
দেখবো গিয়ে কোথায় আছে সেই
চাঁদের দেশে চড়কা কাটা বুড়ি।
ইচ্ছে করে আবার ফিরে পেতে
ছেলেবেলার হারিয়ে যাওয়া দিন
ইচ্ছে করে পুরনো সাথী মিলে
পুতুল নিয়ে খেলতে সারা দিন।
পড়ার শেষে ইস্কুলেতে যখন
ছুটির ঘন্টা উঠবে হঠাৎ বেজে
ব্যাগটি নিয়ে তাড়াতাড়ি করে
উঠবো সবাই আনন্দেতে মেতে।
মনের এই ইচ্ছেগুলো যত
বুকের ভেতর আঁকড়ে ধরে থাকি
কাটিয়ে যাব এমন করেই আমি
আছে আর যে কটা দিন বাকি।।



No comments

Powered by Blogger.