এখনও তুমি | গোলাম কাদের
এখনও তুমি
গোলাম কাদের
শূন্যতার রোদ্দুর নিঃশব্দে
ছায়া কে মাড়িয়ে ইতিহাস হতে পারে।
ভালোবাসা তীব্র নিন্দার
বায়োপিক!
মেহেন্দির খুশবু বিছানা
ছাড়িয়ে সুদূর
অতীতের রক্ত রাগে সিক্ত
বিধাতার
অমোঘ সৃষ্টি হতে পারে!
হাতে হাত রাখা কঠিন জোয়ার,
নিষিদ্ধ ভাটার টানে অসহায়।
তারা-খসা জীবনে এলোমেলো
চাহিদার ভিড়
সব ভুলে বাউলের ভান করি,
বুকের বা পাশে গহীন
অরণ্যের হদিস,
বেমালুম ভুলে গিয়ে
ঋণখেলাপী
হতে পারলাম কই?
কংক্রিটের বেড়ি ভারি হতে
পারলো না।
তোমার ছোট্ট একটি জরুরি
ইশারা
অবিনশ্বর সোনালী ভোর হতে
জানে!







No comments
Post a Comment