Header Ads

advt-102

বাঁচার শর্ত | রূপম দে



বাঁচার শর্ত
রূপম দে


ফোঁটা ফোঁটা জল আর আধখানা খাদ্যকণা
এই দিয়ে বাঁচিয়ে রাখো ওদের। হারাবার
আর কিছু নাই বা থাকল তবু ওরা
সংখ্যায় অনেক বেশী। যতই দুর্বল হোক
রাজ্যাভিষেককালে করতালি দিতে কাজে
লাগবে। ওদের মেরো না। বাঁচিয়ে রাখো।
হাততালির মধুর শব্দ ফিকে হতে দিওনা।
হাততালির শব্দছাড়া ঘুম আসবে না এমনি এমনি



1 comment

রূপম দে said...

আমার কবিতা টি যে প্রকাশিত হয়েছে জানতেই পারলাম না। অনলাইনে এদিক ওদিক কবিতায় ঢুঁ মারতে মারতে খুঁজে পেলাম। মেল এ একটা রিপ্লাই দিতে পারতেন। যাই হোক অসংখ্য ধন্যবাদ।

Powered by Blogger.