কুসংস্কার ত্যাগ কর
কুসংস্কার ত্যাগ কর
জবাব চাই। জবাব দাও। স্থূল দেহের
অভিমান ঝেড়ে ফেলে দাও। সূক্ষ্ম দেহে নিজেকে চিনতে শেখ।কামপ্রলুব্ধদের দিকে
তাকিয়ো না। দৃষ্টিকে সীমাহীন কর।অপরের গুণগুলো বিশ্লেষণ কর। কোনো পাপ তার বাপকেও ছাড়ে না। কুসংস্কারাচ্ছন্ন মানুষের সঙ্গ ত্যাগ কর।
দেহ হতে আত্মার নিষ্ক্রমন হলেই সব
শেষ। তার জন্য মায়ায় বদ্ধ হয়ো না। স্ত্রীকে ভোগের
পাত্র ভেবো না। তিনি জায়া আবার তিনিই সন্তানের মাতা। স্নেহ কর্তব্য আর ভক্তি তার
থেকে আহরণ কর।
অযথা কাউকে কটু বাক্য শুনিয়ো না।
শক্তি অর্জন কর।আর সেই শক্তি দ্বারা নিরীহ, নিপীড়িত, শোষিত, অত্যাচারিতের, লাঞ্ছিত হতভাগ্যদের রক্ষা কর। ঈশ্বর তোমার সহায় হবেন।
অনেক কাজ বাকি আছে তোমার
জন্যে।অক্ষমতায় দিন কাটিয়ো না। ভাল মন্দ, পাপ পূণ্য সবই
এ জনমে ভোগ করতে হবে। অতএব নিষ্কাম ভালো কর্ম কর। তুমি শান্তি পাবে।
কুসংস্কারাচ্ছন্ন মানুষ অন্ধ।
তাদের আলো দেখাও, পথ দেখাও।
- সত্যেন্দ্রনাথ পাইন







No comments
Post a Comment