Header Ads

advt-102

পূর্ণাঙ্গ তিনি | সত্যেন্দ্রনাথ পাইন




পূর্ণাঙ্গ তিনি
সত্যেন্দ্রনাথ পাইন


চুলগুলো সব গেছে খসে
মাথাটা পুরোই ফাঁকা
বিদ্রোহ যাকে কুরে কুরে খায়
দ্বন্দ্ব মনে সদাই আঁকা।

মাথায় আছে বিশাল টাক
সবাই বলে প্রচুর টাকা
কেন্দ্রস্থলে বিবেক বুদ্ধি হাজার
ঠুসে ঠুসে দাঁড়িয়ে থাকা।

গ্রাম শহরের মধ্যিখানে
ব্যঙ্গ লাঞ্ছনা রীতিমতো
দলাদলি চোখরাঙানি যেন
মুখগুলো সব ভূতের মত।

সবাই যখন তার দিকে
ছুঁড়ে দিচ্ছে কাদার তাল
দীর্ঘস্থায়ীর একাকীত্বে
নানান ভাবে হন নাকাল

শতক্ষমতায় পারেনি যারে
এতটুকু কেউ টলাতে
ব্যঙ্গ বিদ্রুপ চোখরাঙানি শুনেও
যিনি পারেন একা চলতে

তিনি হলেন মূল্যবোধের
জীবনানন্দ। চিরকালই নিঃসঙ্গ
স্বাধীনচেতা অলৌকিক ফসল
কেবল বক্তব্যে তিনি পূর্ণাঙ্গ।।



No comments

Powered by Blogger.