Header Ads

advt-102

স্বপ্ন | পলাশ দাস




স্বপ্ন
পলাশ দাস


প্রজাপতি উড়ে চলে
মনের গভীর স্রোত হোতে
ভিক্টোরিয়ার জলস্রোতে
হৃদয়ের গভীরে তুফান তোলে
বিষাক্ত প্রেম
শব্দের আঁচড়ে লেখা নাম
মোছেনা জলস্রোতেও
শেষ বিকালের
পরন্ত রোদ্দুর
ঢেলে দেয় আবীর রঙ
নির্বাসনে মনের গোপন ইচ্ছে
স্বপ্ন জেগে থাকে
অনন্তলোকে
বেঁচে থাকে দু চোখে
কেননা স্বপ্ন অন্তহীন.....।




No comments

Powered by Blogger.