Header Ads

advt-102

Lover’s Point | রাহুল ঘোষ







Lover’s Point

রাহুল ঘোষ


প্রেম করবার মজা যেমন
ঝককি অনেক ভাই
লোকচক্ষুর আড়াল হতে
বলতো কোথা যাই
চারিদিকে চেয়ে দেখি
যারা আমার মতো কলায়েনট
প্রেমের টানে যাচ্ছে ছুটে
তারাই lover’s point 
সেইখানেতে প্রেমটা নাকি
জমাটি হয় খুব
যুগলেতে গল্প করে 
লাগিয়ে মুখে মুখ
লেমন-টি তে তুফান তোলে
ছেলে ছোকরার দল
এমন জায়গা আর কি আছে
তোরাই মোকে বল
Scottyর সারি, বাইক 
আর সাইকেলেরই মেলা
তারই মাঝে চলছে বটে
প্রেম প্রেম খেলা
কারো হাতে আইসক্রিম
কারো হাতে চিপস্
কেউবা কারো বয়ফ্রেনড কে
দিচ্ছে প্রেমের টিপস
এরই মাঝে মন চলে যায়
দুর আকাশের পানে
কুয়াশা যেথায় চাদর ছড়ায়
মনকে আমার টানে
ঐ দুরে যে বাজলো উঠে
ট্রেনের হুইশেল
নদীর বুকে বিঁধলো যেনো
বন্দুকেরই শেল
সময় যায় সন্ধ্যা ঘনায়
পাখি ফেরে নীড়ে
সত্যি বলছি এই সময়
তোমায় বড্ড মনে পড়ে
চারিপাশে দেখি শুধু
মিথ্যে প্রেমের খেলা
Lover’s Point তুমিই পারো
এসব সইতে দুইবেলা..




No comments

Powered by Blogger.