মোমবাতি | সঞ্জয় গায়েন
মোমবাতি
সঞ্জয় গায়েন
-- কি হল ট্যাক্সি থামাতে বললে কেন?
-- ওই দ্যাখো, একলা মেয়েটির উপর হামলে পড়েছে চারজন।
-- ওঃ নোঃ! ওমেন ক্রাইসিস সেন্টারের হেল্প লাইনের নম্বরটা
কত বলো তো?
-- ওয়ান জিরো নাইন ওয়ান।
-- ডায়াল করো। কুইক।
-- সে না হয় করছি। কিন্তু তাতে কি হবে?
-- কি হবে মানে! ওরা এসে মেয়েটিকে বাঁচাবে।
-- ততক্ষণে যদি সব শেষ হয়ে যায়...
-- সেটা ওর ব্যাড লাক।
-- কি বলছ! তার চেয়ে চলো পথে নামি।
-- হ্যাঁ, সে তো নামবই। তবে আজ নয়, কাল বিকেলে। মোমবাতি
হাতে।







No comments
Post a Comment