Header Ads

advt-102

মাদার টেরেসা | শম্পা ঘোষ



মাদার টেরেসা
শম্পা ঘোষ


অ্যাগনিস নামে ছোট্ট কুসুম ফুটিয়াছিলো ভূবনে
জন্ম আলবেনিয়ার স্কোপ্জে শহরে
করিয়াছিলো জীব সেবা উদ্দেশ্য মানব কল্যানে।
১৯১০-এর ২৬শে আগষ্ট জন্মেছিলেন মাদার টেরেসা
সর্বহারাদের সেবা করেছিলেন মঙ্গলময়ী সেবিকা
দীন-দুঃখী সব তাহাকে করিয়াছিলো ভরসা 
সমাজে যাহাদের ছিলো না মান
আশ্রয় দেন নিজ কোলে
গরীব-আর্তরা পায় ভালোবাসার স্থান।
অনুভব করেছিলেন তিনি মানুষের টান
সকল মানুষকে দেখান সমাজ সেবার মার্গ
হাস্যময়ী আনন যেন মানুষের জন্য কাঁদে প্রান।
ত্রিদশের দূত তিনি করিয়াছেন সমাজ সেবা
গরিব মানুষের  হস্ত ধরিয়াছিলেন তাহারা পায় কিনারা 
দুঃখী জীবনে আসে উদীয়মান অর্যমা।
সারা বিশ্বে মানব সেবার লাগিয়া করিয়াছিলেন ভ্রমন
সারা জীবনের উপহার দিয়েছিলেন প্রীতিপূর্ণ 
১৯৯৭ সালের ৫ই সেপ্টেম্বর  করিয়াছেন পরলোক গমন। ।




No comments

Powered by Blogger.