Header Ads

advt-102

লোকগুলোকে দেখছি | সিদ্ধার্থ সিংহ




লোকগুলোকে দেখছি
সিদ্ধার্থ সিংহ



এক দঙ্গল লোক মসজিদ গুঁড়িয়ে দিচ্ছে
এক দঙ্গল লোক দেবতার মণিমাণিক্য লুঠ করছে
এক দঙ্গল লোক ট্রামে-বাসে আগুন ধরাচ্ছে
এক দঙ্গল লোক জোর করে দোকানের শাটার নামিয়ে দিচ্ছে
এক দঙ্গল লোক ধোঁয়া, অন্ধকার আর বারুদে ঢেকে দিচ্ছে চার পাশ।
 
কেউ বলতেই পারে, তাতে আপনার কি?
তবু, আমি ওই লোকগুলোকে দেখছি

দেখছি, লোকগুলোর সব আছে
হাত আছে
পা আছে
বুক আছে
পেট আছে
পিঠও আছে।
আছে বউ
বাচ্চা
ঘর-সংসারও।
দেখছি, ওদের সব আছে।
সব।


শুধু মাথা নেই।




No comments

Powered by Blogger.