ছড়ার বই ‘এলেবেলে’ ছোট বড়ো সকলকে আকর্ষণ করবে | বেবী পোদ্দার
ছড়ার বই ‘এলেবেলে’ ছোট বড়ো সকলকে আকর্ষণ করবে
বেবী পোদ্দার
শিশু সাহিত্যিক বিদ্যুৎ মিশ্রের
লেখা ছেষট্টিটি ছড়া নিয়ে গল্প সংকলন ‘এলেবেলে’ বইটি পড়লাম। ছেষট্টিটি ছড়ার মধ্যে কিছু ছড়ার নাম খুব সহজ
সাধারণ, যা শিশু মনে সহজে প্রবেশ করতে পারবে। আবার কিছু কিছু ছড়ার নাম আমার অদ্ভুত
মনে হয়েছে। যেমন - প্রথম ছড়ার নামটি 'অদ্ভুতুড়ে', দ্বিতীয় ছড়া 'নকুল বাবুর নাক', 'মামদো বাজি', এরকম কয়েকটা নাম আছে। ছেষট্টিটি ছড়ার
মধ্যে কিছু ছড়া হাস্য রসাত্মক, খুব মজার ছড়া, কিছু ভীতি সঞ্চারক, কিছু ছড়ার মধ্যে বাস্তব সত্যকে তুলে ধরেছেন।
এই ছেষট্টিটি ছড়ার ছোটদের কোনটি
বিষয়টি নেই। ছড়াকার ছোটবেলার সব বিষয়গুলিকেই তুলে ধরার চেষ্টা করেছেন। 'ভূত', 'হাসি', 'লুকচুরি', 'গল্প', 'বায়না', 'ছড়ার দেশে' সবকিছুই।
প্রথমে বইটির নাম শুনে মনে হয়েছিল
যে ‘এলোমেলো’ লিখতে গিয়ে ভুল করে ‘এলোবেলো’ হয়ে যায়নি তো! পরে যখন দেখলাম ছড়াকার এই শব্দটি আরও জায়গায়
ব্যবহার করছেন তখন মনে হল না, এটাই ঠিক।
ছড়ার বই যে শুধু বড়োদের নয় এই বই
ছোট বড়ো সকলকে আকর্ষণ করবে এটুকু বলতে পারি। ভালো লাগলো পড়ে।
‘এলেবেলে’
ছড়াকার - বিদ্যুৎ মিশ্র
প্রকাশনা - কর্পোরেট পাবলিসিটি
মূল্য - ১১৫ টাকা
পাঠ প্রতিক্রিয়া - বেবী
পোদ্দার







No comments
Post a Comment