Header Ads

advt-102

দু’ ইঞ্চিতে তুই | অনিমা গিরি




দু ইঞ্চিতে তুই 
অনিমা গিরি


তুই আমার গোদ্যরূপে নয়, পদ্যরূপে থাক,
প্রতিক্ষার সমার্থক যেখানে 'তুই' ... 
সেই অভিদানের শেষ শব্দ না হয় 'ভালোবাসা'ই থাক।।

তুই আমার  কৃষ্ণচূড়াতে নয়, বাঁশির সুরে থাক,
সৃষ্টির কোরা কাগজ আর তোর এলো চুল... 
কখন কি জানি করে বসি ভুল।।

তুই আমার আপডেটিং এ নয়, পুরাতন ভার্সন এ থাক,
তুই আমার ই-মেল এ নয়, চিঠিতে থাক,
হরোপ্পা নয়, তুই আমার ইসারায় থাক,
উন্মাদনায় না, তুই আমার অক্সিজেন এ থাক।।

উপোনিষদে 'ভালোবাসা' ইঞ্চির সাথে
একটা কাব্য রচিত হোক,
তোর জড়ানো হাসিতে এক পিরামিড সৃষ্টি হোক!
যে সিলিং জুড়ে তোর আনাগোনা,
সেই ন্যাড়া ছাদে আমার মৃত্যু হোক।।



No comments

Powered by Blogger.