শেষ অঙ্ক | সুব্রত ভট্টাচার্য্য (ঋক তান)
শেষ অঙ্ক
সুব্রত ভট্টাচার্য্য (ঋক তান)
তোমার মুখে দেখেছি
বিষাদের হাসি
দূষণ ময় পৃথিবীর বুকে,
সভ্যতার কালো হাত
বাড়িয়ে দিয়েছে
নতুন প্রজন্মের কাছে –
তোমার কথা কেহ না ভেবে
মৃত গরলের জীবন মন্থনে
আকাশ টা কালো হয়ে যায়।
স্মৃতিময় আকাশের
উড়োমেঘ
কখনো হাসায় - কখনো
কাঁদায়
কখনো বা জীবাশ্মর মতো
বুকের মধ্যে থেকে যায়।
ভাবনার আকাশে অরণ্যের
দিন-রাত্রি
যাত্রীর মতো কাঁদছে বসুন্ধরা।
বিষাদঘন রাতে যে সুধা
সঞ্চিত ছিলো
এতদিন মনের গহনবনে,
উল্কাপতন রাতের মতো হারিয়ে গেলো এই ঝটকায়;
এখন শুধু ভাঙনের পালা।
ভাঙচুর হতে হতে হৃদয়ে শুধু রক্তক্ষরণ ঝরে পরে
অন্ধকার ময় অকাল বোধনে,
আজ তোমার নিথর চরণখানি
স্তব্ধ
নিক্কন ক্ষমাহীন অপরাধে করেছে কণ্ঠরোধ।
আমরা আসছি অন্তিম
পৃথিবীর শেষ লগ্নে আমরা আসছি …







No comments
Post a Comment