Header Ads

advt-102

শিহরণ | অনির্বাণ দাস




শিহরণ 
অনির্বাণ দাস


শিশিরের সোনালী মূলে সাজানো তোমার চোখ 
আকাশ ভরা কেশগুচ্ছ জড়িয়ে মধু-হেমন্ত 
পঞ্চবটী কোন সে ঘরের একা আমি সন্যাসী 
সরোবর-স্নান শেষে দিয়েছি  শব্দের আলপনা!
একলা বসে থাকা রোদের প্রেমে  জানলা শ্রেষ্ঠ 
শোকরসে ঠোঁটে আঙুল ছুঁয়ে শ্রাবণ রোজ কড়া নাড়ে 
যদি চাঁদের বিজন-বাস  কখনো দূরের ট্রাম-লাইনে বৃষ্টি আনে 
বাতাসের নগ্ন শরীরে তবুও রোদ হাসে, বৃষ্টি পরে...
পাথরে পাহাড়ে পুস্পকেশী অভাগী 
রজঃস্বলা মুক্তামালা, পুড়ে গেছে 
তবুও দু'চোখে শরৎ, কার্নিশ নিয়েছে বটের মূল 
কৃষ্ণচূড়া একা ভিজছে রাস্তায় দাঁড়িয়ে ... 
ক্রমে ক্রমে সরে গেছে ঐশ্বর্যময় ভীষণ অন্ধকার 
বিক্রি হয়েছে শক্ত সোজা আনন্দ, গলে পরেছে মোম 
আবিরের রঙ লাল দেখে, অশ্লীল ভাষায় চিৎকার করেছে গীটার

আমার আমি কে মুক্তি দিয়েছে হৃদপিণ্ড ....



No comments

Powered by Blogger.