Header Ads

advt-102

অভিসন্ধি ভালোবাসা | শম্পা ঘোষ




অভিসন্ধি ভালোবাসা
শম্পা ঘোষ


আজকাল কেউ প্রেমের প্রস্তাব দিলে ভীষন ভয় হয়
মনে হয় যেন, এ প্রেম সত্য নয়।

কেউ যদি বলে আমায় - তোমায় আমি ভালোবাসি
চারিদিকে  সমাজের দৃশ্যরূপ দেখে পায় বড্ড হাসি।

হয় মনে, হবো না তো কোনো ষড়যন্ত্রের শিকার?
আসবে না তো  জীবনে ঘোর অন্ধকার?

বুদ্ধিমতী নারীদের নানা ঘটনাবলী দেখে আসে ভাবনা
কতো নারীর মনে কষ্ট ভালোবাসায় পায় যন্ত্রণা।

যুগল প্রেমিক-প্রেমিকা ভালোবাসায় বাধা মানে না
কলিযুগের ভালোবাসায় কতো যেন প্রতারণা।

দশজনের মাঝে একজন প্রেমিক ভালো
আবার দেখি শত প্রেমিকের মন বিষে ভরা কালো।

নকল ভালোবাসা না আসল ভালোবাসা বোঝা বড় দায়
এ যুগে সৎ মানুষ খুবই কম দেখা যায়।

হে কলিযুগের প্রেমিক’ — আগে প্রেমে প্রমান দাও
প্রমান যদি না দিতে পারো এখন তবে যাও। 

অভিসন্ধি  ভালোবাসায় মুছে যায় স্বপ্ন-আশা
বুদ্ধিমতী নারীরা খোঁজে সঠিক ভালোবাসা।।



No comments

Powered by Blogger.