দেশের কথা | কৌশিক গাঙ্গুলী
দেশের কথা
কৌশিক গাঙ্গুলী
ছেলে ভোলানো ছড়া বা
মেয়ে ভোলানো গল্প নয়
লিখতে হবে দেশের কথা
তা সেটা অল্প নয় -
মন্দা সেতো মন্দা নয়
নতুন কোন ধান্দা নয়
নিত্যনতুন আদেশজারি
আইন কানুন ভিষন ভারি
মানুষ লাফায় চিন্তাতে
টিঁকতে হবে এই দেশেতে
কত ঝন্ঝা, কত রক্ত আর
আগুন জ্বলে চীৎকারে
মরণ এতো মরণ নয়
খুন হতে হয় ধিক্কারে
ভালবাসা হারিয়ে গেছে
হারিয়ে গেছে মানবতা
তবু লিখি দেশের কথা
পরিচিতির অন্ধকারে হারিয়ে
পায়ের তলার মাটি
একথাটাই অতীব খাঁটি
ছেলে ভোলানো ছড়া বা
মেয়ে ভোলানো গল্প নয়







No comments
Post a Comment