Header Ads

advt-102

বাইশে শ্রাবণ | কবি - হামিম হোসেন মণ্ডল, কণ্ঠে - পিংকী পাল







বাইশে শ্রাবণ
হামিম হোসেন মণ্ডল



হৃদয় কাঁদিয়ে, আশ্রয়টা চুকিয়ে
বিদায় নিলেন, চির বিদায়।
তিনি ছিলেন আমার আপন জন,
অন্যতম শুভাকাক্ষি গুরুজন।
বটবৃক্ষের ছায়ার চেয়েও শান্ত তাঁর ছাপট,
ছিল আমার মাথার উপর, নয়কো কপট।

ছিলেন জীবন পথের এক সক্রিয় পাথেয়।
আপনি মায়ের মতোই ...
পর্শ্বপ্রতিক্রিয়াহীন মনের মানুষ,
ছিলেন আত্মার আত্মিয়।

চির সত্য হয়ে বিদায় নিলেন, মানুষের মতো
মানুষ হয়ে চলেছেন অমরাবতির সন্ধানে,
এক অদৃশ্য সুনিশ্চত জগতের দিকে।
জীবনের অমোঘ সত্যিটাকে চিরসত্য করে
চিরদিনের জন্য শান্ত হয়ে বুঝলেন দুচোখ।

তাঁর বাস্তবাদিতা, সাবধানতা, মানবিকতা,
ধর্মভিরুতা ও সৃষ্টিশীল দৃষ্টিভঙ্গি,
আর সেই স্নেহমাখা লাভজনক শাসন,
সেই বিপদমুক্ত শীতল সাহ্নিদ্ধ,
আজ আমার মন ছুঁয়ে অশ্রু ভেজায়,
বাইশে শ্রাবণ

আজও স্মৃতিবিজড়িত দিনগুলির
সেই সুখমাখা অনুভূতি,
জীবন পথের পাথেয় মনেকরি।
আপনার পবিত্র আত্মার শান্তি কামনায়
আপনার প্রিয় নাতি বুলবুল




No comments

Powered by Blogger.