নৈনিতাল | মাথুর দাস
নৈনিতাল
মাথুর দাস
তিল-কে তাল নৈনিতাল,
ঘুরছে কে? তাল বেতাল -
তুললো ছবি সাত সকাল,
কে আবার! ভাই ঘোষাল।
রোপওয়েতে পয়েন্ট-ভিউ,
দেখবে বরফ স্নো ও ডিউ -
ঘোড়ায় চড়ে নয়না পিক,
সূর্যোদয়ও জমবে ঠিক।
তাল্লিতাল ও মাল্লিতাল,
দুইয়ে মিলেই নৈনিতাল -
সাত পাহাড়ে ঘেরা লেক,
বোটিং করার সেরা ঠেক।
পাহাড়কোলে চিড়িয়াখানা,
জীব জন্তু আছেও নানা -
মোমের পুতুল নৈনিতালের,
বিখ্যাত তো অনেককালের।
নৈনিতালে খইনি কই ?
সৈনিকেরই ছাউনি ওই -
ঠিক দেখা যায় দৈনিক
সৎ লামা এক, চৈনিক







No comments
Post a Comment