এই তো আছি | অনিমা গিরি দাস
এই তো আছি
অনিমা গিরি দাস
আকাশের চাঁদে তোমার জলছবি আঁকা
বিগত সন্ধ্যায় অপেক্ষার জেগে থাকা ।
অসহায় মরুদ্যানে এক পৃথিবী জল
প্লাবন নেমে আসুক আমার উপত্যকা জুড়ে!
আবছা শব্দগুলো ভেসে আসে মনের স্ক্রীনে
চোখ বুজে আকাশটাকে হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা।
হঠাৎ মনের ভিতর অন্য আঁচ,
ভালোবাসা বেঁচে আছে জীবনের সূত্র খুঁজে -
তোমার মনে শুধু আতুর
ঘর!
ভালোবাসা বাঁচে ঘামে ভেজা রোজে,
ভালোবাসা বাঁচে আবেগের বাস্পমোচনে।
ভালোবাসা বাঁচে আপডেটিং ক্যানভাসে,
ভালোবাসা বাঁচে শুষ্ক ঠোঁটের সিক্ততায়!
বিদ্যুৎ চমকালে খোলোস ছেড়ে পরে পৃথিবীর
আলিঙ্গনে আঁকড়ে ধরে সোঁদা গন্ধ ময় হদপিন্ড
তোলপাড় বিবেকের ঝলসে যাওয়া মন।
এসব উপমা দিয়ে যদি পদার্থের গুন বিচার হতো,
তবে হয়ত প্রেমটা একটু অন্যরকম হতো।
কাঠের পিঠ রোজ মাপে সূর্য...
(রিষড়া)







No comments
Post a Comment