Header Ads

advt-102

আবছায়া | অনির্বাণ দাস




আবছায়া 
অনির্বাণ দাস 


তোমার থেকে একটুখানি রং নিয়ে আমার সমুদ্রে ছোঁয়াতেই -
এক অদ্ভুত অন্ধকার, 
যে অন্ধকারেরও হাঁটতে ইচ্ছে করে, 
ঘুমিয়ে ঘুমিয়ে এক রোদ্দুরের বায়না করে,
হয়তো জ্যোৎস্না - আলোর বইগুলোর যত্নে সারাটাদিন পাথরে চাঁদ দ্যাখে!

একটুখানি কাজল দিও,  
আমার নীল রক্তে মিশিয়ে মাপবো উষ্ণ থার্মোমিটার, 
কাঁচ ভাঙা নৌকার বুকে নিজেকে রোজ খুলে ধরি, 
বিশ্বাস করো, একবিন্দুও নোনা জল গড়িয়ে আসে না,  
আসলে অনুভূতি গুলোরও ঘুম পায়! 

কলঙ্কহীন শুদ্ধ একটা তপোবনের ইচ্ছায় -
শান্ত ছোঁয়ায় আদরের একটা দুটো রাঙাপাখি,
উড়িয়ে দিলাম! 
দূরের মাঠে মাঠে ঠোঁট ঘষেছি, কাদা মেখেছি 
স্পর্শ করেছি উল্টোনো হৃদপিন্ড, 
সমস্ত আশার শেকড় যত্নে রেখেছি, ধোঁয়া উঠবে বলে... 

তৈরী হয়ে যাওয়া গ্রন্থে আড়াআড়ি সবুজবীথি 
হয়তো শেষ অসাড় চেতনাহীন দৈর্ঘ্য প্রস্থ টা আমারই!
      

(চন্দননগর, হুগলি) 

No comments

Powered by Blogger.