Header Ads

advt-102

চুপ রয় | সোমনাথ নাগ




চুপ রয়
সোমনাথ নাগ
        

প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ক্ষণে
নেই-নেই বলতে নেই, আর ভালো লাগে না!
যা আছে তাও বলতে পারি না।
হয়তো অজানা কোনও ভয়ে
নয়তো কৃপণতার দায়ে,
মানসিক জটিলতায় রুদ্ধ।
সমান্তরাল ভাবে চলতে থাকা জীবন,
প্রতিবাদী ইচ্ছেগুলো,
জন্মের আগেই মৃত্যুর সঙ্কেত দেয়;
পাশে কাউকে না পাওয়ার ভয়।

ভণ্ডদের ভণ্ডামি আর নষ্টদের নস্টামিগুলো.
ধিক্কার নয়, সোচ্চারে হাততালি পায়,
শুধু একজন নয় - এ সমাজ, ধর্মীয় নেতা বা
রাজনেতা - মানবকল্যাণের কথা 
বলে আসছেন সবাই, ...যুগ যুগ ধ'রে।
কিন্তু হায়! কার মঙ্গল? কোথায় মঙ্গল?
সাধারণ না খেতে পাওয়া মানুষের দল 
ক্রমেই বেড়ে যায়।
তবুও তারা কাউকে ঠকিয়ে খায় না,
খেতেও চায় না।
আর এদিকে মুখোশধারী ভদ্রলোকেরা!
স্বঘোষিত ত্রাতা সেজে কত শত মানুষের গ্রাস...
কেড়ে নেয় নির্দ্বিধায়। কিন্তু হায়!
প্রতিবাদী মনগুলি অজানা আতঙ্কে চুপ রয়।



No comments

Powered by Blogger.