Header Ads

advt-102

অনুভূতির কথায় | সঞ্জয় কুমার মুখোপাধ্যায় এবং সুবীর ভৌমিক



অনুভূতির কথায়
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়


তুমি প্রকাশের আলোয় সভ্যতার মুখ,
যুগের মলিনতায় তোমার পাতায় হয়নি অসুখ।
তোমায় সূর্যোদয়ে পড়তে গিয়ে,
সূর্যাস্তে গোধূলি মাখতে দেখি!

তারপর চাঁদ হেসে ওঠে রাতে,
কলম চলে নিভৃতে।
তখন শব্দেরা মাথায় ঘুরে ফিরে মারে উঁকি,
অনুভূতি কথায় পড়ে মনে মনে ছবি আঁকি।

পাতায় দেখি একগুচ্ছ গোলাপের সৃজন,
শব্দের কারিগরেরা করেছে অনুভূতিতে শব্দের বুনন।

সত্যিই স্পর্শ করে এই মন,
খুঁজে পাই প্রকৃতি সাথে জীবন
আমাকে রোজ ভেজায় অনুভূতির কথায়।

ওই অক্ষর মালার মায়াজাল,
যখন মন থেকে শব্দ তোলে অনুভূতির কথায়।




অনুভূতির কথায়
সুবীর ভৌমিক


অনুভূতির কথারা আজ
নীরবে নিভৃতে
একেঁ গেছে অনেক স্বপ্ন
মনের সীমানা জুড়ে।
অনুভূতির কথারা আজ
আশার দোলাচলে
চারিদিকে আজ ক্ষুধার্ত
মানুষের মিছিল
প্রকৃতির কোপানলে,
অনুভূতির কথারা আজও
স্মৃতিপটে আছে লেখা
কোনটা জীবনের সুখের ছবি
কোনটা আবার অশ্রুজলে ভেজা,
অনুভূতির কথাগুলো
হৃদয়পট জুড়ে রাখা
অনন্ত প্রেমের ফল্গুধারা
কখনৌ বা রূপকথা।
অনুভূতির কথারা আছে
মাটির বুক ছুঁয়ে
লতাপাতা ফুলেফলে
সবুজে ঘেরা পৃথিবীকে সাথে নিয়ে,
অনুভূতির কথারা
আজও
আশা জাগায় মনের কোনে
ঘন আঁধারের বুক চিরে
পথ চলতে
রাত হোক বা
কুয়াসা ঘেরা দিনে।
তোমার আমার হৃদয়ের সুর
অনুভূতির কথায় মোড়া
এগিয়ে চলার নতুন শপথ
এখন আমাদের
সবার সুরেই বিশ্বভূবন গড়া।



No comments

Powered by Blogger.