Header Ads

advt-102

যৌথপরিবার | মধুমিতা রায় চৌধুরী মিত্র





যৌথপরিবার
মধুমিতা রায় চৌধুরী মিত্র


মানে 
আমি বুঝি এক বিশাল বাড়ি
ছোটো বড়ো ঘর অনেক খানি,
বিশাল বড়ো একটি ছাদ।
যেথায় দুপুর রোদে উড়বে ঘুড়ি
রাতের বেলায় দেখবে চাঁদ।
আর থাকবে মানুষজন,
এক এক জনের এক এক মন।
থাকবে যত বুড়োবুড়ি,
জ্যাঠা জেঠি, খুড়ো খুড়ি।
আর থাকবে পিসি অনেকজন,
নাম হবে তাদের নানা রকম।
পান সুপারি, চুন, জর্দা
সাথে চলবে তাসের মজা।
লুডো যারা খেলতে পারে
তারাও বসবে বারান্দার ধারে।
আর থাকবে মস্ত হেঁশেল,
রোজ আসবে বাজার, অঢে... ল।
আর থাকবে কতক ঝি চাকর,
হবে দিনরাত তাদের বকর বকর।
তুলসী তলায় বাজবে সাঁঝের শাঁখ।
মাচায় ফিরবে পায়েরার ঝাঁক।
আর যত আছে শাখা প্রশাখা,
দুগ্গা পুজোয়ে হবেই দেখা।

কল্পনাতে সব ভালই লাগে,
কিন্তু জানকি, আমি যে থেকেছি এতে?
ছিলনা মোদের একটি হাঁড়ি,
কিন্তু ছিল অনেক বাড়ি।
আমারও আছে জেঠু কাকু
আরো আছে কাকী জেঠি।।
আছে অনেক বন্ধুর দল
বলি তাদের পঙ্গপাল।
রোজ দুপুরে হতো যে ভোজ
পাওনি তোমরা, কিন্ত আমি পেতাম রোজ।
দুগ্গা পূজায়, সেকি আনন্দ,
রবীন্দ্র নজরুলে ও থাকতো ছন্দ।
ঝগড়া আড়ি থাকতো লেগেই
আজ হতো কাল,  যেতাম ভুলেই।

এখন
এসব ফেলে আসা কথা,
ভাবলে মনে, লাগে বড়ো ব্যথা।
কেউ বা আছে, কেউ হয়েছে গত
ভাবলেই মনে লাগে বড়ো ক্ষত!!
আজ আমরা হোয়েছি ঘ্যমা,
সারাদিন করি করোনা করোনা
আমাদের সেই ছোটবেলার দল
এসো না করি আবার, "ঝলমল"।



No comments

Powered by Blogger.