বাগানের মধ্যে | সত্যেন্দ্রনাথ পাইন
বাগানের মধ্যে
সত্যেন্দ্রনাথ পাইন
সত্যেন্দ্রনাথ পাইন
বাগানে খেলা করছে ছেলেটা
সূর্যাস্তের সবচেয়ে
লম্বা ছায়া ঘণ্টা
ভেসে উঠলো চোখের সামনে
শোনা গেল সাবধান
বানী---
যাবার সময় আগত
কুৎসিত রাতের ভাড়াটেরা
ততক্ষণে লম্বা লম্বা
পা ফেলে
ধেয়ে আসছে তার
দিকে
যেন ছেঁড়া কাপড়ের
টুকরোর মতো শেষ আলো
বিছিয়ে একদৌড়ে ছুটে আসছে
বাগানের
মধ্যিখানে.....
চোখিচোখি হল ছায়া
আর প্রচ্ছায়ার মধ্যে
হাত বাড়াল দু'জনে
একে অপরের দিকে
যেন প্রাচীন
বন্ধুত্ব
নিবিড় হয়ে ধরা দিল
তাদের মধ্যে
অনন্তকালের বৃত্তে
মৃতপ্রায় বালক চিৎকার
শুরু করল,
হাঁপাতে হাঁপাতে ছুটল
প্রাণভয়ে
পিছনে সেই ছায়া
এলোমেলো চুল উড়ছে বাতাসে
মৃদু কান্নায় উত্তাল ঝঞ্ঝা সম সেই বালক
ইথার ও মায়ার ছোঁয়া
লাগল
জীবন যাত্রা শুরু করল
সার্থক যাত্রাপথে.....
(মিলান টমাসের 'ইন দ্য গার্ডেন'গল্প অবলম্বনে)







No comments
Post a Comment