একটা ভোরের জন্য | সুব্রত ভট্টাচার্য (ঋক তান)
একটা ভোরের জন্য
সুব্রত ভট্টাচার্য (ঋক তান)
রাই যেদিন তুমি শেষ চলে গেলে, সেদিন বুজেছিলাম
তুমি আমার আর নেই,
হয়তো কারোর হবে -
একথা জেনেও আলো জ্বেলে রেখেছি যদি ফিরে আসো!
হৃদয়ে ফুটেছিলো কিছু জুঁই,
গেঁথেছি মালা, জানি শুকিয়ে যাবে - যদি ফিরে আসো!
হৃদয় বাগানে অনেক শুকনো মুকুল-
শিশিরের স্পর্শ পেলে ফুটে
ওঠে নতুন করে।
সে কথা ভেবেই আমি প্রতিদিন তোমার বাসর সাজিয়ে রাখি
ফুলে ভরা আমার বিছানা খানি আলো করে ।
অন্তরকে বলেছি, "তুমি পঙ্গু নও-তবে
কেনো তোমার অঙ্গপ্রত্যঙ্গ এখন স্থির?"
তুমি তো-অনুশীলিত অজ্ঞাত-বিচার বুদ্ধিহীন নও,
অন্তর গৃহে সাদরেপোষা-কিন্তু
মায়াতীত রূপে কেনো?
আমার অলীক কল্পনার বলে-পূর্বরাগের গাঁটছড়ায়
কতশত উৎসবের আলো
প্রতিদিন জ্বলিয়ে রাখো,
আমার হাসি কান্নায় মিশে
রেখে দিও - তার স্বাক্ষর বিদায়ের শেষে -
তাই তুমি দুর্দমনীয়!
এখনো প্রশ্ন করি আত্মা কে ,"আজ চোরাবালির
স্রোত বইছে কেনো ঝড়ের মতো"?
"এখনো কেনো ভালোবাসার উল্কা ঝরে যায়
কেনো সব অতীতকে সঙ্গে নিয়ে?"
রাই! তুমি ছিলে আমার ক্লান্ত দিনের আশ্রয় –
তৃষ্ণার্ত পথিকের মতো।
এখন আমি একবিন্দু জলে
শিশিরের অধরে চুমুর মতো
তৃষ্ণা মিটাই -
এখন মধ্যে রাত্রি, শত কোটি
ভারতবাসী ঘুমে আচ্ছন্ন,
নদীরা সাগরের বুকে মৈথুনে ভাসে
একটু বাদেই অনিঃশেষ নীল আকাশ জুড়ে শ্বাস প্রশ্বাস
নিতে নিতে
উঠবে রাঙালো সূর্য -
প্রতিদিন এইভাবে আসে একটা দিন, আবার শেষ হয়।
তবুও কেনো যেনো মোছে না
আঁধারের কালিমা!
তুমি আছো আমি আছি
শুধু সময়ের
চরিত্রটা বদলে
গিয়ে, শুন্য বা পূর্ণর মধ্যে
নেই ভালোবাসা।







No comments
Post a Comment