স্বাধীনতার বাহাত্তরেও | শুভম সাহু
স্বাধীনতার
বাহাত্তরেও
শুভম সাহু
স্বদেশ আমার, জননী আমার, পুণ্য ভারতভূমি।
চিত্ত পূর্ণ
ভক্তি দিয়ে মা, তোমার চরণ চুমি।।
শতক দুয়েক
ঘটেছে লড়াই, তোমার বুকের
পরে।
নিঃশব্দে তুমি
কেঁদেছ মাগো, বন্যা হয়ে
ঝরে।।
মুক্তির যুদ্ধে
লড়েছে যে বীর, তোমারই সন্তান।
ক্ষুদিরাম, ভগৎ, দীনেশ ছাড়াও, আরও কত বলিদান।।
তাঁরা চেয়েছিল, ভেদাভেদহীন, সন্ত্রাসহীন, মুক্ত ভারতবর্ষ।
স্বপ্নে তাঁদের, অভুক্তি দূর, সংহতি, আর শান্তি শত
সহস্র।।
রইলে বেঁচে
দেখতো বীরেরা, স্বপ্নের
স্বাধীনতা।
ধর্মের গ্লানি, কালোবাজারিতে
বিদ্ধ ভারতমাতা।।
দেশভক্তি চুলোয়
গেছে, সংস্কৃতিটাও
বিকিয়ে গেছে।
মানবিকতা দেনার
দায়ে, রাজনৈতিক ফায়দা
খোঁজে।।
বীর শহিদের
প্রাণের প্রিয়, হৃদয়ে যার
ভারতমাতা।
সেই শহিদও
চায়নি বোধহয়, এমনতরো
স্বাধীনতা।।
এই প্রভাতে কবির
বাণী, আশা জাগায়
ঘুচুক গ্লানি।
শুভচেতন আসুক
ফিরে, হৃদয় মাঝে।।
"চেতনবীণার ঝংকারেতে, বোধচেতনা জাগুক
চিতে,
পরস্পরে পড়ুক
বাঁধা প্রীতির ডোরে।
বিদায় করো সব
অশুভ, আশা জাগুক নব নব,
সুচেতনায় সবার
হৃদয় উঠুক ভরে।।"







No comments
Post a Comment